রবিবার , ২৪ মে ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিবেদক
tulpar
মে ২৪, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর আখড়াবাজার ব্রীজ সংলগ্ন বিজয় চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা।
জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলুয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, সাংবাদিক মো. আব্দুল কাদের, চ্যানেল টোয়েন্টিওয়ানের জেলা প্রতিনিধি মোঃজোনায়েদ হোসেন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান খান, আতাউর হাসান দিনার, মিজানুর রহমান শাহীন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গার্ড অব অনার ছাড়া দাফন করে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

সম্পত্তির ভাগ চাওয়ায় শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

হাতি শাবকের প্রতি নিষ্ঠুরতা, কারণ দর্শানোর নির্দেশ

কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতি উদ্বোধন ও পরিচিতি সভা

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।