মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শান্ত ঝড়ে সাকিবদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লো সিলেট

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক ||
মোহাম্মদ ওয়াসিমের গতিতে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর থেকে শুরু সিলেটের ঘুরে দাঁড়ানোর গল্প। টম মুরসকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্তর ইনিংস মেরামত শুরু, শেষে ঝড় তুলে ফরচুন বরিশালকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। ৬৬ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন শান্ত।

১১টি চার ও ১টি ছয়ে শান্তর ইনিংসটি সাজানো ছিলো। ফিফটি করেছেন ৪৮ বলে। এরপর ১৮ বলে নেন বাকি ৩৯ রান।

চতুর্থ উইকেটে শান্ত-মুরসের ৮১ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় সিলেট। ৭১ বলে এই রান করেন দুজনে। ৩০ বলে ৪০ রান করে মুরস ফিরলে ভাঙে এই জুটি। এ ছাড়া ১৬ বলে ২১ রান করেন থিসারা পেরেরা। গোল্ডেন ডাক হয়ে ফেরেন জাকির হাসান ও মুশফিকুর রহিম।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়াসিম। ১টি করে উইকেট নেন সাকিব-কামরুল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

পল্টনের নাশকতা মামলায় স্থায়ী জামিন পেলেন ফখরুল-আব্বাস

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভাড়ায় উঠে বাড়ি দখল করে নিলো মহিলা লীগ নেত্রী

তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের মানববন্ধন

করিমগঞ্জে অটোরিকশাচালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

শীতে নিজের যত্ন

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা