মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ঝিনাইদহের সেই জেলা প্রশাসক মাসুদ প্রত্যাহার

প্রতিবেদক
tulpar
এপ্রিল ৭, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক..
নানা বিতর্কের মধ্যে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনকে ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।

গত সপ্তাহে ঝিনাইদহ সদর উপজেলার সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরার একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে (ভাইরাল)। ভাইরাল হওয়া অডিওতে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের ওপর অকারণে তিরস্কার, ভুয়া প্রকল্প তৈরির নির্দেশসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়। হোসনে আরা দাবি করেন, জেলা প্রশাসকের অনৈতিক দাবি না মানার কারণে গত ঈদুল ফিতরের দুই দিন আগে হঠাৎ তাঁকে সাতক্ষীরার তালা উপজেলায় বদলি করা হয়। অডিওতে হোসনে আরাকে বলতে শোনা যায়, তাঁর শিশুকন্যা গুরুতর অসুস্থ থাকলেও তাঁকে স্টেশন ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এতে তিনি চরম ক্ষুব্ধ হন।

এই অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে হোসনে আরাকে সাতক্ষীরার তালা থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। এবার জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদকেও প্রত্যাহার করা হলো।

ভাইরাল অডিওর বিষয়ে জানতে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরাকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভাইরাল অডিও নিয়ে ২৮ মার্চ ফেসবুকের দুটি প্রোফাইল ও একটি পেজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সদর থানায় জিডি করেন জেলা প্রশাসক। প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ বলেন, এটা সরকারি সিদ্ধান্ত। অডিও সম্পর্কে বলেন, এটা এডিট করে করা হয়েছে। তিনি কোনো অনিয়ম করেননি বলে দাবি করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুই দিনে ৩২ কোটি ছাড়ালো কার্তিক-কিয়ারা জুটির সিনেমার আয়

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

বেড়েছে ‘আমরা নেটওয়ার্কসে’র মুনাফা, কমেছে ‘আমরা টেকনোলজিস’ কোম্পানির

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছে মোতাহার

কিশোরগঞ্জ শোলাকিয়া অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে চেক হস্তান্তর

কিশোরগঞ্জে কৃষককে হত্যার হুমকি দিলো ভূমি কর্মকর্তা