রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

গাজীপুরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

প্রতিবেদক

জুলাই ২৪, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি.
গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আহত হয়েছেন আরও ১৫-২০ জন শ্রমিক। রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ বলেন, ঘটনাস্থলে প্রিয়া নামে একজন নিহত হয়েছেন। দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এছাড়াও একজনকে আহতবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

গফরগাও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে বাস ট্রেনের সংঘর্ষে নিহত আরো দুইজনের মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে৷ মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হতাহতদের জন্য ডিসি’র সহায়তার ঘোষণা-

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, নিহতের দাফনের জন্য প্রতি পরিবারকে সহায়তা হিসেবে ২০হাজার টাকা ও আহতদের চিকিৎসা জন্য ১০হাজার টাকা সহায়তা দেয়া হবে। এঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেন জেলা প্রশাসক।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

কিশোরগঞ্জে যুবকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

বঙ্গবন্ধুুকে ভালোবেসে ২৭ বছর ধরে নিজ উদ্যোগে শোক দিবস পালন

দখল ও চাঁদাবাজির লাইভ করায়, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি

কিশোরগঞ্জে শুকতারার উদ্যোগে তালগাছ রোপন

কিশোরগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ইটনায় সরকারি চাল পাচারকালে ৭২ বস্তাসহ ৩ মাঝি আটক ॥ থানায় মামলা