রবিবার , ১৭ জুলাই ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সরকার সহায়তা না করলে খারাপ হতে পারে নির্বাচন পরিস্থিতি

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
সরকার সহায়তা না করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের দায় আমাদের ওপরে চাপাবেন না। আমরা আমাদের নির্বাচনের দায়টা বহন করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সর্বাত্মক চেষ্টা করবো। সরকার সহায়তা না করলে নির্বাচনের পরিস্থিতি মন্দ হতে পারে।

সিইসি বলেন, অনেক রাজনৈতিক দল বলছে আমরা নাকি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে এসেছি। দলটা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা বাক্স খুলে দেখেছি কোথাও এজেন্ডাটা নেই। আমরা এখনও অতোটা অসৎ হয়ে পড়িনি। আমি সুষ্পষ্ট করে বলতে চাই আমি ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো সেটা বলতে পারবো না। কিন্তু এজ অব নাও ওইভাবে কোনো রকমের পক্ষপাতিত্ব বা কারও এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখনও আমাদের ভেতরে জন্ম নেয় নাই। আমি স্পষ্ট করে জানাতে চাচ্ছি, আমরা তো সমস্যা বন্ধ করতে পারবো না। আপনাদের দায়িত্ব নিতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে।

সিইসি এনডিএম দলের প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। কারণ হিসেবে তিনি মনে করছেন খেলোয়াড় হচ্ছে রাজনৈতিক দল। আপনারা মাঠে যাবেন। মাঠে খেলবেন আমরা রেফারি হিসেবে দায়িত্ব পালন করবো। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না।’

সিইসির এমন বক্তব্যের পর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আইনে আমাদের শটগান নিয়ে দাঁড়ানো পারমিট করে না। নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে, এ দায়িত্ব তাদেরই নিতে হবে। প্রশাসন দিয়ে আপনাদেরই নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু করতে হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যমুনা গ্রুপের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স হলেন রাব্বানী

নারী কেলেঙ্কারি সেই ইউএনওকে করিমগঞ্জ থেকে প্রত্যাহার

সানির পরিকল্পনায় ক্যানসার সচেতনতায় গাইলেন ১২ শিল্পী

প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার, যে তথ্য দিল ডিবি

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

সাংবাদিককে তথ্য না দেওয়ায় কর্মকর্তার অর্থদণ্ড

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানী রণক্ষেত্র

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি