রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সানির পরিকল্পনায় ক্যানসার সচেতনতায় গাইলেন ১২ শিল্পী

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ

ক্যানসার সচেতনতায় গান গাইলেন হালের ১২ জন কণ্ঠশিল্পী। সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদের পরিকল্পনা ও উদ্যোগে ‘ক্যানসার’ শিরোনামের গানটির কথা লিখেছেন- গীতিকবি নীহার আহমেদ। এর সুর করেছেন- সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান।

গানটির মিউজিক করেছেন- সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রিয়েল আশিক। ১২ জন কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন- প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে সালমা, নাদিরা মুক্তা এবং আতিক ইসলাম। গানটির ভিডিও পরিচালনায় থাকছেন- ওয়াহিদ বিন চৌধুরী।

এ প্রসঙ্গে সানি আজাদ বলেন, দেশে ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি আমার বড় বোন কোলন ক্যানসারে মারা গেছেন। তার মৃত্যুর পর আমি বুঝতে পারি ক্যানসার কতটা ঘাতকব্যাধী ও ভয়াবহ ব্যাপার। এই রোগ শুধু ব্যক্তিকে নয়; আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। আসলে, এই রোগ যে পরিবারে হয়; সে পরিবারের মানুষজনই শুধু ক্যানসারকে উপলদ্ধি করতে পারে। তাই মানুষকে কিছুটা হলেও সচেতন করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটা মাথায় আসে এবং আমরা একসঙ্গে সবাই গানে গানে ক্যানসার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অচিরইে গানটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিকলীতে ৪ জন আসামীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

চুরির অপবাদ দেওয়ায় রুমমেটকে কুপিয়ে হত্যা

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী

বীর মুক্তিযুদ্ধা এ,কে,এম লিয়াকত হোসাইন মানিক এর ১৩ মৃত্যুবাষির্কী পালন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা