মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি

প্রতিবেদক
tulpar
আগস্ট ২০, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি লালমনিরহাট.
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২০ আগস্ট ২০২৪

যারা গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। যারা গুজব ছড়িয়েছেন তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশী দেশে প্রবেশ করেননি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুজব রটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এছাড়া বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি জানান, রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এরমধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এবং হাতীবান্ধা হাইওয়ে থানা রয়েছে।
সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব ধর্মাবলম্বীসহ সবার নিরাপত্তায় কাজ করছে বিজিবি। সফরে তার সঙ্গে ছিলেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর হাইওয়ে পুলিশের সার্কেল অফিসার শ্রী হরেশ্বর রায় ও হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাসানুজ্জামান চৌধুরী।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি-শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

বিয়ের পাঁচদিন যেতে হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

কিশোরগঞ্জে বসতঘরে ঢুকে ৪ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতীয়তাবাদী মটর চালক দলের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না-শেখ মুজিবুর রহমান ইকবাল