মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ॥ জনমনে ক্ষোভ

প্রতিবেদক
tulpar
নভেম্বর ১০, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি দেখা দিয়েছে। এ ব্যাপারে একজন আবেদনকারী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে কিশোরগঞ্জে জেলা অধীনে সার ডিলারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাহাতে যোগ্যতা অনুযায়ী ৭ নং কলামে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই শারীরিক, মানসিকভাবে সুস্থ ও চলাচলে সক্ষম ব্যক্তি হতে হবে। কিন্তু জেলার হোসেনপুরের সিদলা ইউনিয়নে ৭নং ওয়ার্ডেও বাসিন্দা মোঃ মিজানুর রহমান হিমেলকে সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের সূত্র অনুযায়ী খতিয়ে দেখা গেল হিমেল একজন শারীরিক প্রতিবন্ধী কার্ডধারী। এমন কি সে এখনো পর্যন্ত নিয়মিত প্রতিবন্ধী ভাতা তুলে যাচ্ছেন। যা ২০২৬ সনের সার ডিলার নিয়োগের নীতিমালার সাথে সাংঘর্ষিক। নিয়মনীতির তুয়াক্কা না করে নিয়োগ নিয়ে এলাকায় জনমনে ক্ষোভ সৃস্টি হয়েছে। আবেদনকারীর মধ্যে মোঃ বকুল মিয়া কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও সার ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ মহসিন বলেন, প্রতিবন্ধী কার্ড আছে বিষয়টি অভিযোগে ভিত্তিতে জানতে পারলাম। তবে বাংলাদেশে তো সব কিছুই করা সম্ভব। তাই তার ব্যপারে কি আর বলবো।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা সার ডিলার নিয়োগ ও যাচাই-বাচাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে একটি লিখিত অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে আপনাকে জানানো যাবে। তবে সে তেমন কোন গুরুত্বর প্রতিবন্ধী নয় বলে তিনি জানান।
সার ডিলার জেলা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

পাবনায় মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহের সেই জেলা প্রশাসক মাসুদ প্রত্যাহার

লোকসংগীতে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জের অনয়া

নিকলীতে উলামা ও সমমনা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক পদে রতন বিজয়ী

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

মুজিব কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি

অসহায় কৃষকের জমির ধান কেটে দিলো কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ

কিশোরগঞ্জের পুত্র বধূ বেক্কেল বউ এবার ৭ পর্বের নাটক ‘তিন গুণে ত্রিফলায়’