মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি নিলয় পাল আদর ও সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে করা হয়।

অনুমোদিত কমিটিতে সূর্য ঘোষ জয়কে সভাপতি এবং বিজয় সূত্রধরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সঞ্জয় চন্দ্র কুন্ড, অনন্য সরকার, শুভ সরকার ও দ্বীপ বর্ধন দত্তকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটিতে অনিন্দ্য বণিক, রৌদ্র বর্মন ও মুনা সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক; সৈকত ভৌমিককে সাংগঠনিক সম্পাদক এবং রূপন চন্দ্র চন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। উদয় দে কোষাধ্যক্ষ ও রোমান সরকার সহ-কোষাধ্যক্ষ, তুর্জয় চন্দ্র গৌড় দপ্তর সম্পাদক ও সূর্য বণিক সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


এছাড়া অর্ক দাসকে প্রচার সম্পাদক, রণক সাহাকে সহ-প্রচার সম্পাদক এবং জয়া রানী ঘোষকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে আরও ৩৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি সূর্য ঘোষ জয় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি হিন্দু ছাত্র সমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ড জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ - সর্বশেষ