কিশোরগঞ্জ প্রতিনিধি ★
কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আজ মঙ্গলবার (৯ জুন) বিকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতির নেতৃত্বে সরকারী গুরুদয়াল কলেজ মোর থেকে একটি মিছিল ও জেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল নিয়ে রথখলা মাঠে জড়ো হয়। পরে বিকালে শহরের ঐতিহাসিক রথখোলা মাঠ থেকে জেলা যুবদলের ব্যনারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রথখোলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, নবগঠিত এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির হাত ধরে আগামী দিনে যুবদল আরও শক্তিশালী ও বেগবান হবে।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, এমাদ উদ্দিন তপন, মাজেদুল হক বাবু।
কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব সৈয়দ শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ রাজন মিয়া।
এছাড়াও উক্ত আনন্দ মিছিলে জেলা ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। রাজপথে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিছিলটিকে এক বিশাল জনসমুদ্রে পরিণত করে।


















