বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাকুন্দিয়ায় কোরআন পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার-১

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ৮, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

পাকুন্দিয়া প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি মসজিদের ৩৫টি কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার অভিযোগে মো. পারভেজ মোশাররফ ওরফে তারেক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭জানুয়ারি) দুপুরে উপজেলার আহুতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেক ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।এর আগে ঘটনাটি ঘটেছে বুধবার (৭জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়াপাড়া) গ্রামের একটি জামে মসজিদে। পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, বুধবার সকালে মসজিদ কমিটির লোকজনের মাধ্যমে কোরআন শরীফ পোড়ানো ও অবমাননার একটি সংবাদ পাই। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল আহুতিয়া গ্রামের বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তারেককে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাদল বাদি হয়ে তারেককে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া তারেক থানা হেফাজতে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১০ নেতার একযোগে পদত্যাগ

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

পরিণীতি-রাঘবের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল

রাউজানে কলেজছাত্র হত্যার আসামি পিটিয়ে মারার ঘটনায় পুরুষশূন্য পুরো গ্রাম

হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

যশোরে রান্নাঘরের মাটি খুঁড়ে পিস্তল উদ্ধার

কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি