রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

যশোরে রান্নাঘরের মাটি খুঁড়ে পিস্তল উদ্ধার

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২৬, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

যশোরে প্রতিনিধি.
শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে শাকিল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দৌলতদিহি গ্রামের শাকিলের বাড়িতে অস্ত্র লুকানো রয়েছে। পরে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শাকিল। তিনি ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বিদেশি পিস্তল হতে পারে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাকিল চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এদিকে শাকিলের মা সখিনা বেগম পুলিশকে বলেন, ‘এক সপ্তাহ আগে তার ছেলে রান্নাঘরে পিস্তলটি পুঁতে রাখে। তিনি সেটা দেখলেও ভয়ে কাউকে কিছু বলেননি।’

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

৪০ বছর ধরে রাতে ভাত খাই না: চিত্রনায়িকা রোজিনা

আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি: প্রধানমন্ত্রী

লিবিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান