মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে বজ্রপাতে একই গ্রামের, একই বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
tulpar
মে ৬, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে একই গ্রামের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬মে) সাড়ে ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিনজনই চরটেকী গ্রামের বাসিন্দা। বজ্রপাতে মৃত ফারিয়া জান্নাত ইরিনা (১৫) ওই গ্রামের জালাল উদ্দীনের মেয়ে, আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) একই গ্রামের বাদল মিয়ার মেয়ে ও হিমা আক্তার বর্ষা (১৫) বোরহান উদ্দিনের মেয়ে। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১ টায় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় তারা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বর্ষা আক্তারকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরগঞ্জে রেফার্ড করেন। কিশোরগঞ্জে নেওয়ার পথে সেও মারা যায়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বজ্রপাতে আক্রান্ত ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে হিমা আক্তার বর্ষাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার্ড করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রধান শিক্ষকের পুর্ণবহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জে হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি র প্রতিবাদে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা একসঙ্গে প্রথমবার সিনেমায় আসছেন

৩য় বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ডিআইজি হারুন

কিশোরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সভাপতি নিহত

তফসিল ঘোষণা হলেই নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল : ইসলামী আন্দোলন

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার