সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ক্লিনিকে বিদ্যুত চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে শাটার লাগিয়ে অবরুদ্ধ রাখেন ডাক্তার

প্রতিবেদক
tulpar
নভেম্বর ৪, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।
সোমবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ সাংবাদিকরা হলেন—কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।
ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ০১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কতৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান। এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন।
খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
এ ব্যপারে জানতে চাইলে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জাপানের কাছ থেকে আরও বড় বিনিয়োগ আশা করি: বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’র বিশেষ সভা অনুষ্ঠিত

হাওরে বেড়েছে ভুট্টা চাষ, কৃষকের চোখে নতুন স্বপ্ন

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও নিউইয়র্ক

দেশে ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের

আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ৩০ বছরেও জমি দখলে আনতে পারিনি এ্যাডভোকেট নুরুল ইসলামের পরিবার

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

তাড়াইল বাজার ইজারা টুল থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল