মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

করিমগঞ্জে অটোরিকশাচালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২২, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

স্টাফ, রিপোর্টার :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামের অটোরিকশাচালক হুমায়ূন কবীরকে (২০) হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। নিহত অটোচালক উক্ত গ্রামের ওসমানের পুত্র। গত ২ অক্টোবর রাত ৮টার পর হুমায়ূন কবীর তার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়।
পরদিন সকালে তার মরদেহ জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর গ্রামের জঙ্গলবাড়ি মহিলা কলেজের পশ্চিম পাশে হাজী গোলাম মোস্তফার বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক মো. মহব্বত খান মামলাটির তদন্তভার গ্রহণ করেন। মামলা দায়েরের পর পুলিশ কিশোরগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটান এলাকায় প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
মূল আসামি হৃদয়কে (১৯) গত রবিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় করিমগঞ্জ উপজেলার বাদেশ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে খুদিরজঙ্গল কলাতুলি এলাকার মৃত মাহফুজের পুত্র। পেশায় সেও একজন অটোরিকশাচালক।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝুটন পাঠানকে (৪০) গতকাল সোমবার বেলা দেড়টার দিকে বাজিতপুর থানা এলাকা থেকে এবং মো. আশরাফুল ইসলামকে (৩২) সোমবার ভোরে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঝুটন পাঠানের বাড়ি বাজিতপুরে, পেশায় সে একজন চা-বিক্রেতা এবং আশরাফুল ইসলামের বাড়ি গাজীপুরের গাছা থানা এলাকায়। পেশায় সে একজন অটোরিকশাচালক।
আসামি হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটি মো. আশরাফুল ইসলামের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এদিকে হৃদয় গতকাল সোমবার কিশোরগঞ্জের ৬নং আমলগ্রহণকারী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারির কার্যবিধির ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাহাবুদ্দিন জানান, আসামি ঝুটন পাঠান এবং আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরকে সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

কিশোরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

৪ দিনের সফরের ১ম দিন জন্মভূমি মিঠামইনে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে: পরিবেশ উপদেষ্টা

পুলিশের ওপর হামলা মামলায় কিশোরগঞ্জ ছাত্রদল সভাপতি কারাগারে

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বললেন ম্যাজিস্ট্রেট “আপনারা তো সন্ত্রাসী”

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর