বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
tulpar
জুন ১, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি #
ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে কিশোরগঞ্জে আগামী ৪ জুন (রবিবার) থেকে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিবে বলে জানিয়েছেন আয়োজকরা। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর আয়োজনে অনুষ্ঠেয় এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের মধ্যে চারটি জেলা ও চারটি উপজেলা দল রয়েছে। জেলা দলগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ। এছাড়া উপজেলা দলগুলো হচ্ছে- কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী ও হোসেনপুর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৬০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে বলে ঘোষণা দেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। বৃহস্পতিবার (১ জুন) সকালে টুর্নামেন্টের আয়োজক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ পুরাতন স্টেডিয়াম মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
তিনি আরও জানান, আগামী ৩ জুন (শনিবার) বিকালে ঢাকা ও কিশোরগঞ্জের একসময়ের কৃতী ফুটবলারদের সমন্বয়ে সোনালী অতীত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান ও আতশবাজি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক কৃতী ফুটবলার এমদাদুল হক টিটু, নূরুল ইসলাম, লায়েক আলী, শফিকুল ইসলাম সুরুজ প্রমুখ ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

কিশোরগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

তফসিল ঘোষণা হলেই নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল : ইসলামী আন্দোলন

মানুষ বিদ্যুৎ পাবে, কিন্তু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে হাজারো দর্শক মাতালো তোলপাড়ের শিল্পীবৃন্দ

১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

পাকিস্তানে খেলতে না আসলে নরকে যাও, ভারতকে বললেন মিয়াঁদাদ