শনিবার , ৬ মে ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৯ বস্তা টাকা

প্রতিবেদক
tulpar
মে ৬, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৮টি দানবাক্সে তিন মাস পর এবার ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গণনার কাজ চলছিল। এর আগে গত ৭ জানুয়ারি ২০ বস্তায় পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলংকার। এবারও বিদেশি মুদ্রার সঙ্গে অলংকার পাওয়া গেছে।
সকাল ১১টার দিকে মসজিদে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ টাকা মসজিদের দোতলার মেঝেতে দুই সারিতে লম্বা করে ফেলে ছাত্র-শিক্ষক তিন সারিতে বসে মুদ্রামান অনুযায়ী পৃথক করছেন। টাকাগুলো মসজিদের ফ্লোরে ঢেলে মাদ্রাসার ছাত্র-শিক্ষক দিয়ে মুদ্রামান অনুযায়ী পৃথক করা হচ্ছে। এরপর সেগুলি রূপালী ব্যাংকের কাউন্টিং মেশিনে গণনা করে ওই ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হবে।
জানা যায়, শনিবার (৬মে) সকাল ৮টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী, পৌর মেয়র মাহমুদ পারভেজ, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের ৮টি দানবক্স খোলা হয়। টাকা গণনা পর্যবেক্ষণের লক্ষ্যে রূপালী ব্যাংকের ডিজিএম শাহীদুর রহমান এবং ব্রাঞ্চ ম্যানেজার ও এজিএম রফিকুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।
কোন রকম বড় ধরণের সমস্যা না থাকলে তিন মাস অন্তর এসব দানবাক্স খোলার রীতি রয়েছে। প্রতিবারই এই বিপুল পরিমাণ টাকা গণনা শেষ করতে সন্ধ্যা গড়িয়ে যায় বলে জানান কর্তৃপক্ষ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম চিরনিদ্রায় শায়িত

কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

কিশোরগঞ্জে কম্পট্রেলার এন্ড অডিটর জেনারেল এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দুঃসময়ের মধ্যে জোড়া সুখবর পেলেন জ্যাকুলিন

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

বিশ্বকাপে মেসির ফেভারিট ব্রাজিল-ফ্রান্স

খালেদা জিয়ার অবস্থা এখন গুরুতর জানালেন ফখরুল

মেয়ের খুনি বাবা, স্বামীকে ফাঁসাতে একাধিক মামলা

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।