সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মনে করেন জি এম কাদের

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মনে হয় না। কাদের বলেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেব।’

আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সকল নির্দেশনা মেনেই চলেছি।’

আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংবিধানের কয়েকটি ধারার কারণেই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি আছে। ওই ধারার কারণে বিচার বিভাগ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুধু জাতীয় পার্টির নেতা-কর্মীই নন, দেশের সাধারণ মানুষও খুশি হয়েছেন। তিনি বলেন, ‘মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে, কিন্তু আমরা আদালতের সকল নির্দেশনা শ্রদ্ধার সঙ্গে ইতিবাচকভাবেই নিচ্ছি।’

জি এম কাদের বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকে জানগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।’

এর আগে গাজীপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় জমিতে কলারছড়ি পারা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

বিএনপি দুর্নীতিবাজদের দল: হানিফ

গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

কিশোরগঞ্জে যুবকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

কিশোরগঞ্জে বিএনপি নেতা ভিপি রাব্বানীর নেতৃত্বে ব্যতিক্রমী পদযাত্রা

মেসেজের মাধ্যমে বন্যার আগাম সতর্কবার্তা প্রদান করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে- নাহিদ ইসলাম