মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মুসলিম উম্মাহর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ৩১, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

তোলপাড় প্রতিবেদক.
বাংলাদেশ সবসময় ফিলিস্তানের পাশে আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব মুসলিম উম্মাহ’র এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্যভুক্ত সাতটি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

ফিলিস্তিন প্রসঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলিম উম্মাহর উচিত সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। বঙ্গবন্ধু ফিলিস্তিনকে সমর্থন দিয়ে গেছেন। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের পাশে আছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে জানিয়ে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা। বিশেষ করে সফলতার সঙ্গে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলা করায় তারা বাংলাদেশের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে, সুখে আছে অভিমত ব্যক্ত করে রাষ্ট্রদূতরা বলেন, এ জন্য মুসলিম উম্মাহর সদস্য হিসেবে তারাও খুশি এবং গর্বিত।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে তারা বলেন, বাংলাদেশ শুধু নিজেরই উন্নয়ন করছে না, বাংলাদেশের প্রায় ৭০ লাখ জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে কর্মরত। সেখানকার অর্থনীতিতে তারা ব্যাপক অবদান রাখছেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করেন রাষ্ট্রদূতরা। পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা কামনা করেন তারা।
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, তিনি চান, সুষ্ঠুভাবে ভোট হোক। জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, না হলে আসবে না। শেখ হাসিনা বলেন, তিনি জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মা, পরিবারের সবাইকে হারানো এবং বিদেশে থাকায় দুই বোন বেঁচে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, পরে বাংলাদেশের মানুষের কল্যাণে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে গুরু দায়িত্ব নিতে হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, নিজের জন্য নয়, তিনি কাজ করেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। তার একটাই উদ্দেশ্য, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

কিশোরগঞ্জে ভাগনের হাতে মামী খুন

১২ দিনেই শাহরুখের পাঠানের আয় ৮৩২ কোটি রুপি

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও নিউইয়র্ক

এইচএসসি ও সমমানের ফল ৮ ফেব্রুয়ারি

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন আসছে বিভিন্ন ধারায়

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

ইভিএম নিয়ে সিদ্ধান্তের আগে আরও বিচার-বিশ্লেষণ দরকার

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল শেষে হরতাল ও অবরোধ এর আলটিমেটাম