বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাবনায় মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা ঘর কুপিয়ে গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

জানা যায়, সিদ্দিকনগর গ্রামের আজাহার আলীর ছেলে আলাউদ্দিন অন্যান্য দিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিনের বেড়া কুপিয়ে ও কেচিগেট ধাক্কাধাক্কি করে অশালীন ভাষায় গালাগাল করে। এ সময় আলাউদ্দিন মোবাইল ফোনে স্থানীয়দের ডাকাডাকি করেন। স্থানীয়দের এগিয়ে আসতে দেখে কেচিগেটের পাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা চলে যায়।

সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা আলাউদ্দিন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যারাই এ ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

গ্রেফতারী পরোয়ানা বিষয়ক বিজ্ঞপ্তি

গ্রেফতারী পরোয়ানা বিষয়ক বিজ্ঞপ্তি

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

ডিবি হারুনের নামে ৩৮,আইজিপির মামুন ৩৬, ডিএমপি কমিশনার হাবিব ৩৩ মামলা

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামিনে মুক্ত হাজী সেলিম

এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

গণভোট নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারাই মূলত পলাতক শক্তি – কিশোরগঞ্জে…..আদিলুর রহমান

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন কিশোরগঞ্জবাসি