মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পদ্মা সেতুতে এখন থেকে চলবে মোটরসাইকেল

প্রতিবেদক
tulpar
এপ্রিল ১৮, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
অবশেষে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে।

মঙ্গলবার একনেকের সভা শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

সেতুমন্ত্রী বলেন, নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

টানা ১৭ ঘণ্টায় ৩০ পারা কুরআন শোনালেন হাফেজ শরীফ

কিশোরগঞ্জে জাকের পার্টির ইসলামী জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

৩য় বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ডিআইজি হারুন

এবার দুই মামলায় ধরা খেলো রাষ্ট্রপতির ভাই-বোন ও ভাতিজা

শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

মুসলিম উম্মাহর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি গঠন

নারী কেলেঙ্কারি সেই ইউএনওকে করিমগঞ্জ থেকে প্রত্যাহার