বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শাহরুখের পথেই আমির খান

প্রতিবেদক
tulpar
এপ্রিল ৫, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক #
গত বছর ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হননি আমির খান। এর কিছুদিন পর জানান, অভিনয় থেকে সাময়িক বিরতির খবর। নতুন খবর, বিরতির পর সিনেমায় ফিরতে উপযুক্ত চিত্রনাট্যের খোঁজে অভিনেতা। নতুন সিনেমার জন্য অভিনেতার প্রথম পছন্দ অ্যাকশন সিনেমা। খবর বলিউড হাঙ্গামার। চার বছর পর ‘পাঠান’ দিয়ে ফিরে বক্স অফিসে দারুণ দাপট দেখিয়েছেন শাহরুখ খান। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তির পর ছবিটি এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
অনেক বলিউড সমালোচক মনে করছেন, কোভিড–পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে পুরোপুরি বিনোদননির্ভর সিনেমা দেখতে চান দর্শকেরা; আগের মতো ভিন্ন ঘরানার ছবি এখন চলবে না। সম্ভবত সে জন্যই কিনা এবার অ্যাকশন ছবিতে চোখ আমির খানের।
অ্যাকশন সিনেমাতেও আমির নিজের পারদর্শিতা দেখিয়েছেন। ‘ধুম ৩’, ‘গজিনি’, ‘সারফারোশ’ থেকে ‘গুলাম’ তারই প্রমাণ। তবে নিজের কাজে বৈচিত্র্য রাখতে কখনোই টানা অ্যাকশন ছবি করেননি তিনি।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নতুন ছবি নিয়ে এরই মধ্যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মের সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন আমির খান। সব ঠিক থাকলে ‘ধুম ৩’-এর পর প্রযোজনা সংস্থাটির সঙ্গে আরও এক অ্যাকশন ছবিতে দেখা যেতে পারে অভিনেতাকে।
‘লাল সিং চাড্ডা’ শেষ করার পর একটি স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করার কথা ছিল আমির খানের। কিন্তু গত বছরই অভিনেতা সিদ্ধান্ত নেন, ছবিটিতে অভিনয় করবেন না তিনি; থাকবেন প্রযোজকের ভূমিকায়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার, যে তথ্য দিল ডিবি

সুযোগ নষ্টের খেসারত দিলো রিয়াল

এ বছর রপ্তানি আয়ে দেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

তোলপাড় স্টুডিও লাইভ এর উদ্ভোধনীর প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

নিকলীতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন