বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মুক্তির আগে ‘ওরা ৭ জন’ সিনেমা দেখার সুযোগ

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক.
বহুল প্রতীক্ষিত ছবি ‘ওরা ৭ জন’ আসছে ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এমনটা আগেই ঘোষণা করেছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।

এবার জানা গেলো, প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দেড় মাস আগেই শুক্রবার (২০ জানুয়ারি) ‘ওরা ৭ জন’ দেখতে পারবেন ঢাকার দর্শক। এদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে ছবিটি দেখানো হবে।

মূলত চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে নির্বাচিত হয়েছে ‘ওরা ৭ জন’। উৎসবে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে এটি একটি। নির্মাতা জানান, ৩ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়া হবে। তার আগে উৎসবের দর্শকদের সামনে সিনেমাটির প্রদর্শনী নিঃসন্দেহে আনন্দদায়ক।

তিনি আরও জানান, শুক্রবারের প্রদর্শনীতে ‘ওরা ৭ জন’ এর কলাকুশলীদের সাথে নিয়ে দেখতে যাবেন। সেই সঙ্গে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিবেন।

এরইমধ্যে ‘ওরা ৭ জন’ বিনা কর্তনে সেন্সর পেয়েছে। প্রকাশ পেয়েছে ‘মন নৌকাতে’ শিরোনামে একটি গান। মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্য নিয়ে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবার রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় স্থান করে নিয়েছে পাপ পুণ্য, হাওয়া, দামাল, বিউটি সার্কাস, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১

কিশোরগঞ্জে সরকারি খাল দখল করায় কৃষক লীগের নেতাকে জরিমানা

এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ

এদেশে সঙ্গীতজগতে এক গর্বিত নাম কণ্ঠশিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবু

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ

শিল্পী সমাজের আন্দোলনের মুখে জেলা কালচারাল অফিসার ঝুমুর সাময়িক বরখাস্ত

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষিপন্য ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রশ্নফাঁস: ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান