সোমবার , ২৮ মার্চ ২০২২ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

প্রতিবেদক

মার্চ ২৮, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
জলবায়ুর উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি, বন্যা, ঘুর্ণিঝড়, ভবনধ্বস ও অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে। রোববার (২৭ মার্চ) বিকালে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং পরে পায়রা ও বেলুন উড়িয়ে ৬ দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চীফ দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, স্কাউট ক্যাম্প কর্মকর্তা ও অংশগ্রহণকারী রোভার স্কাউটগণ উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি ক্যাম্প এলাকায় এসে পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তিনি মঞ্চে আসন গ্রহণ করার পর ক্যাম্প স্কার্ফ প্রদান করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্প চীফ ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন। ক্যাম্পে রোভার স্কাউট, স্কাউটার ও স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ১৫০০ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ভারত ও নেপাল থেকে ২৭ জন স্কাউট ও স্কাউটার রয়েছেন।
বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পটি ২৬ মার্চ শুরু হয়েছে যা ৩০ মার্চ শেষ হবে। একই সময় ক্যাম্পের সঙ্গে যুগপৎভাবে কিশোরগঞ্জ জেলার নিকলি, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তোলপাড় লাইভের কণ্ঠশিল্পী জয়া সরকারসহ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে

দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১৫

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

কৃষি জমি বাঁচাতে হাওড়ে এখন থেকে তৈরি হবে উড়াল সড়ক-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

পাকিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ