বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংশোধিত আকারে সংসদে উত্থাপনে সুপারিশ

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষা-নিরীক্ষার পর ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩’ বিল জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবুর রহমান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং রুমানা আলী অংশ নেন।

কমিটি ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল, ২০২৩’ পরীক্ষা করে রিপোর্ট দেওয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, মহাপরিচালক এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এছাড়া দুই বিভাগের অধীনস্থ সংস্থার কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন

চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু

কিশোরগঞ্জে শিল্প কলায় “তারুণ্যের উৎসবে” বিএনপির শহীদ জিয়াকে নিয়ে গান বন্ধ করে দিলেন কালচারাল অফিসার

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

প্রধান শিক্ষকের পুর্ণবহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংশোধিত আকারে সংসদে উত্থাপনে সুপারিশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

হিরো আলম কী জিতে যাচ্ছেন?