শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ছাড়া পেয়ে যা বললেন রাখি সাওয়ান্ত

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২০, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক.
এমনিতেই আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে বর্তমানে খবরের শিরোনামে আছেন বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাত ইস্যুতে। এর সঙ্গে যোগ হয়েছে তার গ্রেফতারের বিষয়টিও। যদিও জেরার পর গতকালই ছেড়ে দেওয়া হয় তাকে।

টাইমস নাউয়ের খবর বলছে, বৃহস্পতিবার শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে আম্বোলি থানার পুলিশ গ্রেফতার করে রাখিকে। বেশ কয়েক ঘণ্টা জেরা করার পর তাকে ছেড়ে দেয় আম্বোলি থানার পুলিশ। থানা থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে হাসপাতালে মাকে দেখতে পৌঁছে যান রাখি। হিজাব পরে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি জানান তার রক্তচাপ স্বাভাবিকের থেকে কম।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে- তড়িঘড়ি গাড়ি থেকে নেমে হেঁটে চলেছেন। সেই সময় পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন রাখি। আটক প্রসঙ্গে রাখি মুখ খোলেননি। তবে নিজের শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল নেই সেই কথা বলেন রাখি। সারাদিন কিছু খাননি সেই কথাও বলেন। এরপর রাখিকে ‘জয় মহারাষ্ট্র, জয় ভারত’ স্লোগান দিতে শোনা যায়।

শার্লিন চোপড়ার অভিযোগ ছিল, রাখি সাওয়ান্ত সাংবাদিক বৈঠক ডেকে তার একটি অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন। কুরুচিপূর্ণ ভাষা এবং ইঙ্গিত করে রাখি সেই ভিডিও দেখান বলে অভিযোগ। শুধু শার্লিনই নন, রাখিও তার বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। রাখি সাওয়ান্তের প্রেমিক বদল করা নিয়েই নাকি কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন।

প্রসঙ্গত, প্রেমিক আদিল দুরানিকে বিয়ের পর ওমরাহ করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন রাখি। তার মতে, ওমরাহ করতে গেলে নিজেদের সম্পর্ক আরও মজবুত হবে। দুনিয়ার কোনো শক্তি তখন সেই সম্পর্ক আর ভাঙতে পারবে না।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে টাকার জন্য বাবাকে খুন, গ্রেফতার-৪, পুলিশের প্রেস ব্রিফিং

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

পাচারকালে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ – আটক ৩

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৭

এ বছর রপ্তানি আয়ে দেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা