বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ছাত্র আন্দোলন দমাতে যে নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক ➤

দেশে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে । এর পরই গা ঢাকা দেন লীগের সকল নেতাকর্মীনা। তাদের সঙ্গে ঘনিষ্টতায় ছিলেন শোবিজের একাধিক শিল্পী। শুধু তাই নয়, দলীয় ট্যাগে ছাত্রদের আন্দোলন দমাতে তাদের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয় ‘আলো আসবেই’ নামে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন। যেই গ্রুপে গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে। আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এই গ্রুপের ১৭০টির মতো স্ক্রিনশট ঘুরছে সোশ্যালে মিডিয়াতে। গ্রুপটির এক কথোপথনে বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা ছাত্র-জনতার পক্ষে ছিলেন তাদের সবাইকে চিনে রাখতে বলেছিলেন চিত্রনায়ক রিয়াজ। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে থাকা শিল্পীদের একটি ছবি শেয়ার করে একথা বলেন তিনি। ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী।
গ্রুপটিতে তার কথোপকথন ছিল এমন- ‘কমেন্ট করার প্রয়োজন নাই, শুধু চিনে রাখি। এছাড়াও গ্রুপে থাকা সকল বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। সময়টা আমাদের প্রতিকূলে। এই সময় কাউকে আঘাত করে বলা যাবে না বা করা যাবে না। যেকোন মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে। সোশ্যাল মিডিয়ায়, একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে। সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুই ভাগে বিভক্ত হন শিল্পীরা। গণআন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে ছিলেন একদল শিল্পী, ঠিক সেদিনই অন্য একটি দল গিয়েছিলেন পোড়া বিটিভি দেখতে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ৩০ বছরেও জমি দখলে আনতে পারিনি এ্যাডভোকেট নুরুল ইসলামের পরিবার

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

১২ দিনেই শাহরুখের পাঠানের আয় ৮৩২ কোটি রুপি

কিশোরগঞ্জে হাজারো দর্শক মাতালো তোলপাড়ের শিল্পীবৃন্দ

মিথ্যা-ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন া

প্রশ্নফাঁস: ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

না‌দিম হত্যার বিচার দা‌বি‌তে সোচ্চার কি‌শোরগ‌ঞ্জের সাংবা‌দিক সমাজ

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি