শনিবার , ২৩ জুলাই ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ভাগনের হাতে মামী খুন

প্রতিবেদক

জুলাই ২৩, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
পারিবারিক কলহের জেরে মামীকে জবাই করে হত্যা করল ভাগনে। শনিবার (২৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কলেজ রোডে এ ঘটনা ঘটে। নিহত রেকসানা (৩০) একই এলাকার তাইজুলের স্ত্রী। এ ঘটনায় ইতিমধ্যে ভাগনে মামুনকে আটক করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। মামুন জেলা শহরের হারুয়া এলাকার সোহরাবের পুত্র।
সূত্র জানায়, তাইজুল গাইটাল বটতলায় চায়ের দোকানদারি করত। তার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে শ্রাবণ পিটিআই স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন যাবত ভাগনে মামুন এবং তাইজুলের পরিবারের মাঝে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেয়ার সময় ভাগনে মামুন ঘরে প্রবেশ করে মামীর সাথে ঝগড়া ফ্যাসাদ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগনে মামুন তার মামীকে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে মামুনকে ছুড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ হাজী

কন্ঠ শিল্পী স্বাধীন বাবু গাইলেন গীতিকার জি এম মুছা’র “পোড়া চোখ””

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

নিকলীতে উলামা ও সমমনা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০ বছর পর প্রকাশ্যে সম্মেলন # সংস্কার ও বিচারের পূর্বে কোন নির্বাচন নয় # কিশোরগঞ্জে – অধ্যাপক মুজিবুর রহমান

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

পাতাল রেল’ প্রকল্প উদ্বোধন বৃহস্পতিবার