রবিবার , ১৭ জুলাই ২০২২ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ঢাকা-কুয়াকাটা সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ব্রিকফিন্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যাত্রীর নাম মো. রিয়াদ। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। এদিকে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের নাম জানা যায়নি।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহন নামে একটি বাস রাত পৌনে ৩টার দিকে আমতলী উপজেলার ব্রিকফিল্ড নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা আমতলী ও পটুয়াখালী হাসপাতালে নিয়ে যায়। তবে গুরুতর আহত বাসযাত্রী মো. রিয়াদের অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৭৭

কৃষি জমি বাঁচাতে হাওড়ে এখন থেকে তৈরি হবে উড়াল সড়ক-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষিপন্য ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

করিমগঞ্জে অটোরিকশাচালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

২১৩ রানের পুঁজি নিয়েই শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো ভারত

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

হিরো আলম কী জিতে যাচ্ছেন?

কিশোরগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মিথ্যা-ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন া