বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

গত বছরে শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস

প্রতিবেদক
tulpar
জুলাই ১০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করায় আলোচনায় এসেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে এক বছরের ব্যবধানে দৃশ্যপট বদলে গেছে। চলতি বছর এ বিদ্যালয়ের সব পরীক্ষার্থী এসএসসিতে পাস করেছে। এরমধ্যে একজন পেয়েছে জিপিএ-৫। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে আটজন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয়জন বিজ্ঞান বিভাগ ও দুজন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
অথচ ২০২৪ সালে একই বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, আমরা সবসময় শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট। গতবারের ফলাফল আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রম করেছে। মহান আল্লাহর রহমতে এবার শতভাগ পাসের সঙ্গে একটি জিপিএ-৫ও অর্জন করতে পেরেছি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, গত বছর বিদ্যালয়টির হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তারা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছেন। এজন্য আমি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

৪ দিনের সফরের ১ম দিন জন্মভূমি মিঠামইনে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

গ্রেফতারী পরোয়ানা বিষয়ক বিজ্ঞপ্তি

গ্রেফতারী পরোয়ানা বিষয়ক বিজ্ঞপ্তি

দেশে ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

কিশোরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সভাপতি নিহত

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা