সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৩ জন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২৩২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৫৮১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ৭১৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৪২ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৪ হাজার ২০১ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ডিবি হারুনের নামে ৩৮,আইজিপির মামুন ৩৬, ডিএমপি কমিশনার হাবিব ৩৩ মামলা

রাশেদ খান মেনন গ্রেফতার

ট্রাম্পের বাসভবন থেকে গোপন নথি উদ্ধার করেছে এফবিআই

বাজিতপুরে এমপির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা মদদের অভিযোগ আ’লীগের

কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি-শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বঙ্গবন্ধুকে হত্যা জাতির জন্য সবচেয়ে কলঙ্কিত ঘটনা

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কিশোরগঞ্জে ভাগনের হাতে মামী খুন

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।