মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। তবে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে খেলেছিলো নাসিরের নেতৃত্বাধীন দলটিই। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা হয়েছিলো ৮ম।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। শেষ পর্যন্ত ক্রিকেটার ও কর্মকর্তাসহ মোট ৮ জনের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির অভিযোগ গঠন করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।

আজ বিকেলে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসব তথ্য। তবে এই আট অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক কী পদক্ষেপ নেয়া হচ্ছে, তা এখনও জানায়নি আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে আইসিসি লিখেছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের মোট তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- কৃষাণ কুমার চৌধুরী (অন্যতম মালিক), পরাগ সাংভি (অন্যতম মালিক), আসার জাইদি (ব্যাটিং কোচ), সানি দিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার), আরব আমিরাতের স্থানী ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সালিয়া সামান এবং নাসির হোসেন (বাংলাদেশের ক্রিকেটার)

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

রাউজানে কলেজছাত্র হত্যার আসামি পিটিয়ে মারার ঘটনায় পুরুষশূন্য পুরো গ্রাম

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়

প্রেম বা শারীরিক সম্পর্ক, নিয়ন্ত্রণ করে ‘লাভ হরমোন’?

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা