মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক.
সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাথে এক বৈঠক শেষে তিনি একথা জানান।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় স্পিকারের সাথে বৈঠক করতে সংসদে যান প্রধান নির্বাচন কমিশনার। পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে সিইসি বলেন, বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

ফলে, বুধবার সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে অনুযায়ী তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি

কক্সবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

জামিনে মুক্ত হাজী সেলিম

মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নির্ভর করছে পরিস্থিতির ওপর: লিটন

বিনা টিকেটে রেল ভ্রমণ, পাপমুক্ত হতে ১০ হাজার টাকা প্রদান

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

কিশোরগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করলেন ছেলে