শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি?

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২০, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক.
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি কখন যে কী বলে ঠিক নেই। নিজেদের ঘরটাতে তাদের গণতন্ত্র নেই। ফখরুল সাহেব নিজেরও হয়তো মনে নেই কবে তার সম্মেলন হয়েছে। আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি? শুক্রবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে তৃণমূলে, আমাদের কয়েক হাজার সম্মেলন হয়ে গেছে, কেন্দ্র থেকে ওয়ার্ড ইউনিট পর্যন্ত। অথচ তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। সেই সুযোগ তাদের দলে নেই, সহযোগিদের সম্মেলন নেই, ঘরে বসে কমিটি দিচ্ছে। এই দল আবার আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে আসে। ফখরুল সাহেবদের লজ্জা পাওয়া উচিত। তাদের আমলেই গণতন্ত্রের উপর আঘাত এসেছে সবচেয়ে বেশি। তাদের আমলে প্রহসনমূলক ১৫ ফেব্রুয়ারি মাগুরা মার্কা নির্বাচন, হাঁ/না ভোট। যেখানে হাঁ ভোটের পার্সেন্টেজ ১১৪ পার্সেন্টও হয়েছে। জিয়াউর রহমমানের হাঁ/না ভোট।’
বিএনপির আমলে ভোট নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেলা ১১টার মধ্যে ভোট শেষ। তাদের আমলে ১ কেটি ২৩ লাখ ভুয়া ভোটার হয়েছে, যে জন্য ওয়ান ইলাভেন হয়েছে, এটা অন্যতম কারণ।

‘বিদেশিদের কাছে নালিশ করে সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না,’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিদের আসতে কোনো বাধা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, কারও ফরমায়েশে এদেশে গণতন্ত্র চলবে না।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে গরু হাটের ইজারা নিয়ে তোলপাড়

দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ‘কিল হিম’র

কিশোরগঞ্জে কিছু শিক্ষার্থী ও শিক্ষকের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক পদে রতন বিজয়ী

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

কিশোরগঞ্জে GSN উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

কিশোরগঞ্জে ৩০ বছরেও জমি দখলে আনতে পারিনি এ্যাডভোকেট নুরুল ইসলামের পরিবার

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংশোধিত আকারে সংসদে উত্থাপনে সুপারিশ