বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের শঙ্কা

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গ্যালারিতে উপচেপড়া ভিড় আর বড় পর্দা বা ছোট পর্দার সামনে উৎসবমুখর দর্শকদের হইহুল্লোড়। এমন ম্যাচ যদি কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে দর্শকরা চরম হতাশায় পড়েন। যেমনটি হয়েছে এবারের এশিয়া কাপের গ্রুপের পর্বের খেলায়।

গত ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে শিডিউল করা ম্যাচে এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ওই ম্যাচে পাকিস্তানি পেস বোলারদের তোপের মুখে ৭ বল বাকি থাকতে ২৬৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।

খেলার মাঝে কয়েকবার হানা দেয় বৃষ্টি। শেষমেশ এই বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠেই নামতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হয় দুই দলের। ওই ম্যাচ দেখতে না পারার আক্ষেপ থেকে সুপার ফোরে দুইদলের আবার মুখোমুখি হওয়ায় এবার উত্তেজনা তুঙ্গে।

আগামী ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাবর আজম ও রোহিত শর্মার দল। ম্যাচটি জিতলে পাকিস্তান ফাইনাল যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

কিন্তু সুপার ফোরের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থা। এক্যুওয়েদারের পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সকালে আবহাওয়া ঠিক থাকলেও বিকালেই ঘটতে পারে বিপত্তি। বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েেছে। সংস্থাটি বৃষ্টির সম্ভাবনা দেখছে ৯০ শতাংশ আর বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখিয়েছে ৫৪ শতাংশ।

এছাড়া রাতের তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার সাথে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তারা। আরেক আবহাওয়া সংস্থা ওয়াল্ড ওয়েদার অনলাইন বলেছে, সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন বৃষ্টির সম্ভাবনা ৮২ শতাংশ।

এছাড়া ওয়েদার ডট কম বলেছে, খেলা শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ হলেও রাতে বৃষ্টির সম্ভাবনা ৯৭ শতাংশ। যার অর্থ আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচ চলে যেতে পারে বৃষ্টির পেটে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সাড়া ফেলছে ‘ফুলের নামে নাম’, তৌসিফ-সাদিয়াতে মুগ্ধতা

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

হোসেনপুরের বিশিষ্ট্য রাজনীতিবিদ নুরুল আমিন বকুল আর নেই

পতনের মুখে পাকিস্তানে ইমরান খানের সরকার?

হাতি শাবকের প্রতি নিষ্ঠুরতা, কারণ দর্শানোর নির্দেশ

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

কেক-প্যাটিস খাওয়ার পর বাবার কিছু না হলেও মারা গেছে দুই মেয়ে

মুসলিম উম্মাহর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নতুন ডিসি আবুল কালাম আজাদের যোগদান