বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পরিণীতি-রাঘবের বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রাজস্থানের একটি বিলাসবহুল প্যালেসে সাতপাকে বাঁধা পড়বেন এ তারকা জুটি-এমনটাই শোনা যাচ্ছে।

ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর হবে এ বিয়ের অনুষ্ঠান। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তাদের বিয়ের আমন্ত্রণপত্র।

আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, রাঘব ও পরিণীতির বিবাহের অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ের তাজে অনুষ্ঠিত হচ্ছে। শোনা যাচ্ছে, রাঘব চাড্ডা একজন জনপ্রিয় আম আদমি পার্টির সদস্য হওয়ায় বিয়েতে যোগদানকারী ভিভিআইপি অতিথিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্য়বস্থা করা হয়েছে।

এ বিয়ের অনুষ্ঠানে অংশ নেবে ২০০’র বেশি অতিথিদের বরণ করা লোক। থাকছেন ৫০ জনেরও বেশি ভিভিআইপি অতিথি। এরই মধ্যে রাজস্থানের সেই প্যালেসে শুরু হয়েছে আয়োজন।

বেশ কিছুদিন আগেই বুকিং পাকা হয়েছে ওই বিলাসবহুল প্যালেস ও সংলগ্ন রিসোর্টগুলোর। সেখানে এখন হাই প্রোফাইল এ বিয়ের অতিথি বরণের আয়োজন চলছে।

যেহেতু এ বিয়েতে রাজনৈতিক ও রূপালি পর্দার বেশ কিছু নামি তারকা হাজির হবেন, তাই ব্যাপক নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। পরিণীতি কেবল রূপালি পর্দার অভিনেত্রী নন, প্রিয়াঙ্কা চোপড়ার বোনও।

বোন প্রিয়াঙ্কাও নিজের বিয়ে করেছিলেন রাজস্থানের একটি বিলাসবহুল প্যালেসে। প্রিয়াঙ্কার বিয়ের বিশাল আয়োজনে বড় তারকাকেও হার মানিয়েছিল। বোনের পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর বসাচ্ছেন পরিণীতিও। বিয়েতে অবশ্যই হাজির থাকবেন প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা একসঙ্গে প্রথমবার সিনেমায় আসছেন

সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় করিমগঞ্জে দোয়া মাহফিল

উজানের ঢলে ২০০ হেক্টর জমির ধান পানিতে

নিকলীতে প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো ‘জওয়ান’

লুট করে পালানোর সময় ডাকাতের ‘হার্ট অ্যাটাক’

কিশোরগঞ্জে মেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাবাকে হুমকি, প্রতিবাদে মানববন্ধন