মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ

প্রতিবেদক
tulpar
জুন ২০, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকারিদেও সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত জেলা সম্পাদক পরিষদ। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মরকলিপি প্রদান করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সম্পাদক পরিষদের সদস্য সচিব ও দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুলতান রায়হান ভূঞা রিপন, সাপ্তাহিক শুরুক পত্রিকার সম্পাদক ফজলুল হক, সাপ্তাহিক হোসেনপুর বার্তার প্রদীপ কুমার, সাপ্তাহিক নবধারা বার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পলাশ, মাসিক কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম। এ ছাড়াও এ সময় বক্তব্য বাংলাটিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনী, আরটিভির জেলা প্রতিনিধি তানভীর হায়দার, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক আকবর খন্দকার, দৈনিক সারাদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার সহ কিশোরগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সম্পাদক মন্ডলি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নাদিম হত্যাকারীদের দ্রæত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক সুরা আইন বাস্তবায়নের জোর দাবি জানান তারা। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বললেন ম্যাজিস্ট্রেট “আপনারা তো সন্ত্রাসী”

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন

৫ দিনের সফরে রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জে আসচ্ছেন

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন

আমি একটি ক্লিনিকেও চাকরি পায়নি-জাকিয়া নূর লিপি এমপি

বিয়ের পাঁচদিন যেতে হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

বেতনের বিপরীতে নেওয়া যাবে অগ্রিম আর্থিক সেবা

বিদেশিদের ফরমায়েসে বাংলাদেশের গণতন্ত্র চলবে না: কাদের

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে কিশোরগঞ্জে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে কিছু শিক্ষার্থী ও শিক্ষকের আন্দোলনের মুখে স্ট্রোক করলেন প্রধান শিক্ষক