শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদক
tulpar
মার্চ ৬, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★
কিশোরগঞ্জের পাগলা মসজিদের নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের আখড়াবাজার চত্বরে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে কিশোরগঞ্জ প্রেস ক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
হামলায় আহত দুই সাংবাদিক হলেন—চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।
জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানকৃত বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কম দামে এসব সামগ্রী কিনে নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সাংবাদিক। এ সময় ওই সিন্ডিকেটের লোকজন সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।
পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে বাসায় ফিরে গেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বৃহস্পতিবার রাতে বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত জীবন ও মনা নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

বঙ্গবন্ধুুকে ভালোবেসে ২৭ বছর ধরে নিজ উদ্যোগে শোক দিবস পালন

চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

কিশোরগঞ্জে শিল্প কলায় “তারুণ্যের উৎসবে” বিএনপির শহীদ জিয়াকে নিয়ে গান বন্ধ করে দিলেন কালচারাল অফিসার

অটোরিক্সাচালক ইমরান বাঁচতে চায়

উৎসর্গ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন ও পরিচিত অনুষ্ঠান

হাওরে বেড়েছে ভুট্টা চাষ, কৃষকের চোখে নতুন স্বপ্ন

এ বছর রপ্তানি আয়ে দেশ নতুন রেকর্ড সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার