রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

প্রধান শিক্ষকের পুর্ণবহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জে জেলা শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে পুর্ণবহালের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন করে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর বাচ্চুর ইন্দনে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে তার পদত্যাগের দাবীতে আন্দোলন করে। আন্দোলন চলা অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক স্ট্রোক করেন। পরে মুমুর্ষ অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে পুর্নবহালের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তা‌রেক রহমানকে জিএম কাদেরের অ‌ভিনন্দন

মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনে অনির্বাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি র প্রতিবাদে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র সংগ্রহ

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবে না: সিইসি

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২ আহত-২০

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের

পুতিন-কিমের বৈঠক শুরু, আলোচনায় অস্ত্র বিক্রি

প্রেম বা শারীরিক সম্পর্ক, নিয়ন্ত্রণ করে ‘লাভ হরমোন’?