মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৭, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ

তোলপাড় প্রতিবেদক.
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তার আপিল আবেদন খারিজ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা পৃথক দুটি রিট আবেদন মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে হিরো আলমের রিটের শুনানি শেষে তার মনোনয়নপত্র গ্রহণ এবং ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে হিরো আলম মোবাইলে সমকালকে বলেন, ‘নির্বাচন কমিশন অন্যায়ভাবে দুই আসনেই আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। আইনের আজ মঙ্গলবার রিট শুনানি শেষে হাইকোর্ট দুই আসনেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো। প্রতীক পাওয়ার পর বুধবার থেকেই প্রচারণা শুরু করবো।’

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে সিয়েরা লিওনের আগ্রহ প্রকাশ

কিশোরগঞ্জে ডাক্তারকতৃক নারী হেনস্থার প্রতিবাদে মানবন্ধন

মিরপুরে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন নিশো-মেহ্জাবীন

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা

মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনে অনির্বাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত।

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

এবার ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, ব্যাপক উত্তেজনা

শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ

তফসিল ঘোষণা হলেই নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল : ইসলামী আন্দোলন