বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

রাজনীতি ডেস্ক.
আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেয়া হবে, তার সিদ্ধান্ত হবে গণভোটে হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহিদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকে নিয়োগ: দ্বিতীয় ধাপে যেসব জেলা-উপজেলায় পরীক্ষা

কিশোরগঞ্জে ৩০ বছরেও জমি দখলে আনতে পারিনি এ্যাডভোকেট নুরুল ইসলামের পরিবার

কিশোরগঞ্জ পাগলা মসজিদে দানের গরু, নিলামে নিলেও টাকা দেয়নি বিএনপি নেতা

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

তাড়াইল দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট, সিটি নির্বাচন কবে?

কিশোরগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আধুনিক চিকিৎসা: ফুসফুসের ক্যান্সারের

ঘূর্ণিঝড় ‘মোখা’: লণ্ডভণ্ড করে দিল সেন্ট মার্টিন