সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী রোকন রেজা শেখ

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রোকন রেজা শেখ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় রোকন রেজা শেখ এর সাথে তার প্রধান নির্বাচনী এজেন্ট ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
তিনি বিকাল ৪টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এর কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রোকন রেজা শেখ বলেন, আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে এবার বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই এলাকার জনগণ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই এলাকার মানুষের জন্য একটি উল্লেখযোগ্য এলাকা ও সবাইকে নিয়ে শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাই। সবাই আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী ও কোরআনের আইন বাস্তবায়ন করার সুযোগ করে দিবেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় ‘মোখা’: লণ্ডভণ্ড করে দিল সেন্ট মার্টিন

কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র সংগ্রহ

আওয়ামী লীগ কখনো পালায় না: শেখ হাসিনা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

দখল ও চাঁদাবাজির লাইভ করায়, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা