শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে বাপসা জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সাধারণ সভা

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা) কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে এই সভার আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন, এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার মারিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. কুতুব উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন; কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক, মিঠামইন উপজেলার বৈরাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক, নিকলী উপজেলার কারপাশা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন, যুগ্ম আহ্বায়ক, কটিয়াদী উপজেলার লৌহজুরী ইউপি প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান রিপন, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সর্বসম্মতিক্রমে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আখতারুজ্জামান রিপনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

সভা শেষে কটিয়াদী উপজেলার মসূয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোর্শেদ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

এবার দুই মামলায় ধরা খেলো রাষ্ট্রপতির ভাই-বোন ও ভাতিজা

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

করিমগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে গণ-সংবর্ধনা

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পাকিস্তানে সরকারের অনাস্থা প্রধান বিচারপতির বেঞ্চের ওপর , ইমরানের নিন্দা

কিশোরগঞ্জে ডাম্প ট্রাক ও অটোরিকশা মুখোমোখি সংঘর্ষে দাদা-নাতিসহ নিহত-৪

কিশোরগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

চকরিয়ায় পিকআপভ্যান চাপায় ৪ ভাই নিহত