মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
tulpar
মার্চ ১৭, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায়।

নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া নামের এক ব্যক্তি।
পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা গেছে, ১০/১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে আজ মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। এ সময় বড় বাজারের ব্যবসায়ী প্রতিবেশী সুমন পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন।
এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী সুমনকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনেই রক্তাক্ত জখম হন।
​স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিকেলে অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
​কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর দরকার নেই: নুরুল হুদা

মাঠেই মেসির সঙ্গে বাজি পোল্যান্ড গোলরক্ষকের, কে জিতলেন?

সপ্তাহে ৫ দিন পুরোদমে ক্লাস: দীপু মনি

রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হওয়ার নির্দেশ

গুলশানের নিজ বাসভবনে খালেদা জিয়া

দুর্নীতি-অর্থপাচার খুনের চেয়ে ভয়াবহ অপরাধ: হাইকোর্ট

গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন পর দিনই রোগীকে দিলো মেয়াদ উর্ত্তীণ রুটি