মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি: প্রেস সচিব

প্রতিবেদক
tulpar
মে ৬, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শফিকুল আলমের ওই পোস্টে আরও জানানো হয়, দুটি শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়।দিকে চলতি মে মাসে তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১১ মে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ বছর দিনটি পড়েছে রোববার। আর এর আগে শুক্র ও শনিবার (৯-১০ মে) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকছে। এতে ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন

কৃষি জমি বাঁচাতে হাওড়ে এখন থেকে তৈরি হবে উড়াল সড়ক-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

পাকিস্তানে সরকারের অনাস্থা প্রধান বিচারপতির বেঞ্চের ওপর , ইমরানের নিন্দা

সরকারের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত

করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর

কিশোরগঞ্জে জাকের পার্টির ইসলামী জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

তোলপাড় স্টুডিও লাইভ এর উদ্ভোধনীর প্রস্তুতি সভা

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক পদে রতন বিজয়ী