শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

একাদশে দুই পরিবর্তন, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
tulpar
মার্চ ৩১, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক

ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শুক্রবার শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচ তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে। টি-২০ ইতিহাসে বাংলাদেশের তৃতীয় লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। মেহেদি মিরাজকে বিশ্রাম দিয়ে তাকে একাদশে নেওয়া হয়েছে।

এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। জাকের আলী অনিকের অভিষেকের সম্ভাবনা থাকলেও অপেক্ষা করতে হচ্ছে তাকে।

সম্মান বাঁচানোর ম্যাচে আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার গ্রাহাম হিউমকে বাদ দিয়ে আইরিশরা ম্যাথু হ্যামফ্রিসকে একাদশে নিয়েছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং (অধিনায়ক), রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেন, বেন হোয়াইট।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় ‘মোখা’: লণ্ডভণ্ড করে দিল সেন্ট মার্টিন

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি, মানুষ ছাড়ছে রাজধানী

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

যুগপৎ আন্দোলন করছে সরকারবিরোধী দলগুলো

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কিশোরগঞ্জ পঁয়ত্রিশ কাহনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন