সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না-শেখ মুজিবুর রহমান ইকবাল

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৯, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, ‌‘আমারে হিজড়া বানাইয়া রাইখেন না। বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি। আমারে বহিষ্কারও করে না, মার্কাও লইয়া গেছে, মার্কাও ফিরিয়ে দেয় না। কিছু পানি মনে হয় তাদের কানে গেছে। ১৮ তারিখ পর্যন্ত শুধু আপনাদের অপেক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নিজ বাড়িতে আসন্ন সংসদ নির্বাচনের সাংগঠনিক বিষয়ে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, আমার কথা হইলো—দিলে ভালো, না দিলে আরো বেশি ভালো। এভাবেই থাকেন। ১৮ তারিখ হইতো সম্মানের সঙ্গে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আমি ইনসাফ পাবো। ইনসাফের আশায় আমরা আছি। আল্লাহ বলছে, সবুর করো—সবুরে মেওয়া ফলে। আমাদের সবুরেও মেওয়া ফলতে পারে নাকি?

তিনি বলেন, কী কারণে আমাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে মনোনয়ন বঞ্চিত করলো, তাও আমি জানি না। পরীক্ষিত সৈনিক বাদ দিয়ে রাতের আঁধারে যারা ভিন্ন দল থেকে এসে সকালে মনোনয়ন পায়, তাকে আমি মানি না। তাকে ছাড়া কি নিকলী-বাজিতপুরে আর কোনো যোগ্য লোক নাই? কী কারণে তাকে দিতে হলো—এটার জবাবও দলকে দিতে হবে।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, সব ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সরকারি খাল দখল করায় কৃষক লীগের নেতাকে জরিমানা

এসিল্যান্ডের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিলো অনুপস্থিত সাদিয়া

শত শত এইচএসসি পরীক্ষার্থী ঢুকে পড়লো সচিবালয়ে

দশম উইকেট জুটিতে রেকর্ড, ইংল্যান্ডের ২২৩ রানের মধ্যে ব্রুকের একারই ১৩৫

না‌দিম হত্যার বিচার দা‌বি‌তে সোচ্চার কি‌শোরগ‌ঞ্জের সাংবা‌দিক সমাজ

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ পঁয়ত্রিশ কাহনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহরুখের পথেই আমির খান

পাকুন্দিয়ায় জমিতে কলারছড়ি পারা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি