সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন কিশোরগঞ্জবাসি

প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
শোক-শ্রদ্ধায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এরপর জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সস্পাদক এডভোকেট এম.এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, স্কাউটস, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এসব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরাসহ জাতির পিতাসহ ১৫ই আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: উদ্বোধন হচ্ছে ৩০ প্রকল্পের

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় শিক্ষকসহ নিহত ২

শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশন নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

ডিবি কার্যালয়ে যাচ্ছেন হিরো আলম

কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে জামায়াত-শিবিরের তিন নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে বসতঘরে ঢুকে ৪ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে