বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি, মানুষ ছাড়ছে রাজধানী

প্রতিবেদক
tulpar
মার্চ ২৭, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক.
ঈদুল ফিতরের ছুটিতে যাওয়ার আগে শেষ কর্মদিবসে অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি অফিসগুলো ছিল স্বাভাবিক। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন। বিভিন্ন অফিসের কর্মচারীরা সিনিয়রদের কাছ থেকে ঈদের বকশিশ আদায় করতে দেখা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (৩১ মার্চ) বা মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

এবারই প্রথম ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেয়া হচ্ছে। শুক্রবার শবে কদরের ছুটি। এরপর শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি ২ এপ্রিল পর্যন্ত। মাঝখানে বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। সরকারি অফিস শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলের পর লঞ্চ, রেল ও বাসস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

চাকরি দিচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ হাজী

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা

ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক পদে রতন বিজয়ী

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

নরসুন্দা দখলে এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা