মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শত শত এইচএসসি পরীক্ষার্থী ঢুকে পড়লো সচিবালয়ে

প্রতিবেদক
tulpar
আগস্ট ২০, ২০২৪ ৮:২৫ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক.
নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে তারা জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। তারা সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন।

তারা মাইক বহনকারী রিকশা নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত করতে দেখা গেছে।

পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না নিয়ে ইতোমধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানিয়েছেন।
আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে, মোহাম্মদপুর সরকারি কলেজ, বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

শিক্ষার্থীরা ‘আমাদের দাবি, আমাদের দাবি! মানতে হবে মানতে হবে’ ২২-২৩-কে ফুলের মাল আমাদের কেন অবহেলা’ স্লোগান দিচ্ছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয় ছাড়বেন না বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা।
সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সিজান আহমেদ বলেন, দীর্ঘদিন পার হয়ে গেল আমরা মাত্র ৭টি পরীক্ষা দিতে পেরেছি। নতুন করে রুটিন প্রকাশ করলে পরীক্ষা শেষ করতে আরও অনেক সময় লেগে যাবে। তখন আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটেও সময় পাবো না।

তিনি বলেন, আমরা চাই যে সাতটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এভাবে সাবজেক্ট মেটিংয়ের মাধ্যমে আমাদের ফল প্রকাশ করা হোক। আর নতুন করে কোন পরীক্ষা নেওয়া না হোক।

আরেক পরীক্ষার্থী নবদ্বীপ চৌধুরী বলেন, আমরা গত চারদিন ধরে আন্দোলন করছি। আমাদের অনেক ভাই বৈষম্যবিরোধী আন্দোলনের আহত হয়ে এখনো হাসপাতালে। এখন পরীক্ষা নিলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। আর মূল মেধাটা যাচাই হয় অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে, নতুন করে আর পরীক্ষা না নিয়ে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন নিশো-মেহ্জাবীন

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

গেজেট, হাজির না হলে তারেক-জোবায়দার অনুপস্থিতিতেই বিচার

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন

১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

রাজ আমার রাজা, সে আমাকে রানির মতোই রেখেছে: পরী

কাভানিকে ভেড়াতে চায় রোনালদোর দল

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও